মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করল ‘মানবতার জন্য জীবন’

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১০ বার

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবতার জন্য জীবন নামের স্বেচ্ছাসেবী সমাজসেবা মূলক সংগঠনের পক্ষ থেকে শতাধিক দুস্থ, দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মুখে একটু হাসি ফোঁটাতে মাঝে বিনামূল্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় সৈয়দ আতর আলী রোড,জামরুলতলায় মানবতার জন্য জীবন সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবতার জন্য জীবন সংগঠনের প্রধান উপদেষ্টা মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন ঘোষ জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুন নবী জোহা, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অ্যাডভোকেট কাজী মিহির, অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, নারী নেত্রী হাসি বিশ্বাস, সংগঠনের সদস্য রিপন ঘোষ, শ্রাবণী বিশ্বাস, দেব দুলাল শিকদার সান্টু, প্রসেনজিৎ সিংহ, দ্বীপ বিশ্বাস, বাঁধন রায় সহ অন্যরা। প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটি একটি প্রশংসনীয় মানবিক কাজ। দুস্থ, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ কথাটি আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। মানবতার জন্য জীবন সংগঠনের আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা করছি সংগঠনটি আগামীতে এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবে।বিতরণ করা ঈদ উপহারের মধ্যে ছিল- পোলাও চাউল ১ কেজি, ৫০০ গ্রাম মুসুরের ডাল, চিনি ৫০০ গ্রাম, সোয়াবিন তেল ৫০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট ওগুড়াদুধ ২ প্যাকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories