বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’ বলে কুরিয়ার সার্ভিসের গুদামে ঢুকে ভাঙচুর-লুটপাট আগস্টে বাংলাদেশিদের কার্ডে বিদেশে ব্যয় ৯৮৭ কোটি টাকা পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৮ বার

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অটিস্টিক ও প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান এ তথ্য। পার্সনস উইথ সেরিব্রাল পালসি ফাউন্ডেশন (পিসিপিএফ) আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভার্চুয়াল দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে সাভারে প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হবে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স, যাতে থাকছে ২টি বেসমেন্টসহ ১১তলা একাডেমিক ভবন, ডরমেটরি, আবাসিক ভবন, জিমনেশিয়াম, সুইমিংপুল, মসজিদ, ফুটবল মাঠ, গ্যালারি ও ক্রিকেট মাঠ। এই ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হলে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তাদের সুস্থ বিনোদনের পথ তৈরি করা সম্ভব হবে। এছাড়াও আমরা জাতীয় সংসদ ভবনের পাশের খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করেছি।’বর্তমান সরকারকে প্রতিবন্ধীবান্ধব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিবারই স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করে থাকেন এবং সংবর্ধিত করেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে প্রশংসনীয় কাজ করছেন। ইতোমধ্যে তিনি সারাবিশ্বে এ ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাকে ও তার এ মহতি কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানাই।’দেশের প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি জানান, গত ২৫ বছর স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ এ পর্যন্ত ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য এবং ৮৪টি ব্রোঞ্জ পদক জয় করেছে।ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে পিসিপিএফ এর সভাপতি শেখ এনায়েত করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরো ডেভলপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আনোয়ার উল্যাহ এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories