মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের পুঠিয়া গ্রামে দেশীয় দক্ষিণা জাতের ওল চাষ করে সফলতা অর্জন করেছেন বিজুস কুমার বিশ্বাস নামের এক ওল চাষী।সে ওই গ্রামের মৃত জানেকি কুমার বিশ্বাসের ছেলে। ওল চাষী বিজুস কুমার বিশ্বাস জানান,, দেড় মাস হয়েছে তিনি প্রতিবেশীর নিকট থেকে ২৭ শতক জমি লিজ নিয়ে”দেশীয় দক্ষিণা জাতের “ওল চাষ শুরু করেছেন। ভাদ্র ,আশ্বিন ও কার্তিক মাসে এই ওল উঠবে।প্রতি বছর স্থানীয় হাট-বাজার সহ বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকেন ওল চাষী বিজুস কুমার বিশ্বাস।প্রতি কেজি ওল ৬০ থেকে ৭০ টাকা দামে পাইকারি ও খুচরা
বিক্রয় করা হয়।
Leave a Reply