শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আরব আমিরাতে ডেঙ্গুতে প্রাণ গেল দুই বাংলাদেশির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৮ বার

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরব আমিরাতে আব্দুল হান্নান (২৬) ও মোহাম্মদ শাহজাহান (২৫) নামে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে (৫ জুন) আব্দুল হান্নান (২৬) তার তিনদিন পর মৃত্যুবরণ করেন মোহাম্মদ শাহজাহান (২৫)।
হান্নান মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে এবং শাহজাহান চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মৃত নুরুল ইসলামের ছেলে।
তারা দুজনেই আরব আমিরাতের আজমান প্রদেশে পৃথক এলাকায় থাকতেন।
জানা গেছে, গত কয়েকদিনে দুবাই, শারজাহ, আজমানসহ আমিরাতের বিভিন্ন প্রদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শ্রমঘন অঞ্চলে বসবাসরত প্রবাসীরা। শ্রমিক আবাসন/লেবার ক্যাম্পগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মশার প্রভাব বাড়ছে বলে মনে করেন অনেকে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসাধীনও রয়েছেন। বৃষ্টি ও বন্যায় জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে মশাবাহিত রোগ বাড়ছে বলেও মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে দুবাই ও উত্তর আমিরাতস্থ প্রবাসী বাংলাদেশিদের বসবাসের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গু জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের তাদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এছাড়া ডেঙ্গুর প্রভাব দেখা দিলে বেশি বেশি নিরাপদ পানি পান করতে বলেছেন বিশেষজ্ঞরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories