১০ জুন ২০২৪ সকাল ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৩ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।
সভায় পুলিশ কমিশনার মহোদয় শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার হিসেবে জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার শাহ্ মখদুম বিভাগকে সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় আরো শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে জনাব মোঃ কুদরত-ই-খুদা শুভ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহ্ মখদুম) কে পুরষ্কার প্রদান করেন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়।
এছাড়াও পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
Leave a Reply