শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কুতুবদিয়ায় ক্রেতা-বিক্রেতাদের দাম কষাকষিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

কুতুবদিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৪ বার

কক্সবাজারের কুতুবদিয়ায় আসন্ন ঈদুল আজহা কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠে উপজেলার বড়ঘোপ ও ধুরুং বাজারের পশুর হাট। কোরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্য চলছে ধর কষাকষি।উপজেলার দুটি পশুহাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সোমবার বড়ঘোপ বাজার পশুহাটে গরু বিক্রি করতে আসা রহিম বলেন, গত বছরের তুলনায় এখন গরু ও ছাগলের দাম তুলনামূলক বেশি। আজকে হাটে একটি আমার পালিত গরু এনেছিলাম। গরুর আশানুরূপ দাম না হওয়ায় বিক্রি করিনি। আগামী হাটে বিক্রি করবো। এমনই আরোও এক গরু পালনকারী বলেন, আমার একটি গরু আছে ৬/৭মণ হবে প্রায়। এখনও বিক্রি করিনি। আশা করছি, দুই লাখ টাকায় গরুটি বিক্রি হবে। এর আগে একটি হাটে নিয়েছি। গরুটিকে কোনো ওষুধ খাওয়ানো হয়নি। ওষুধের মাধ্যমে গরু মোটাতাজা করলে ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলে, দামও কম হয়।
এদিকে গরুর পাশাপাশি ছাগলেরও চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। এ উপজেলার লেমশীখালী গ্রামের এক ছাগল পালনকারী জানান, ক্রেতাদের ছাগলের মোটামুটি চাহিদা আছে। আমি দুইটা ছাগল নিয়ে আসছি। ২২ হাজার টাকা হলে দিয়ে দিবো।
বাজারে পশু কিনতে আসা আরোও কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা বলেন, প্রতিবছর কুরবান উপলক্ষে গরু কিনে থাকি। তবে এ বছর গরুর দামটা একটু বেশি। অনেকেই কোরবানি করার জন্য মাঝারি গরু খুঁজছি। এ বছর গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। যেহেতু কোরবানি করতে হবে তাই বেশি দাম দিয়েই গরু কিনতে হচ্ছে।তিনি আরও বলেন, খাবারের দাম গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি। এলাকায় বিক্রি উপযুক্ত কোরবানির গরু গত বছরের তুলনায় কম। বেচাকেনা গত বছরের তুলনায় কম।এবিষয়ে উপজেলার ধুরুং বাজার ও বড়ঘোপ বাজারের ইজারাদারের সাথে কথা হলে তারা বলেন ক্রেতা বিক্রেতাদের সুবিধাত্বে প্রতিদিন কুরবানের আগ পর্যন্ত বেচাকেনা করা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories