শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

খাসির রানের রোস্ট তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৯ বার

কোরবানির ঈদ মানেই রসুইঘরে গরু, খাসির ও মুরগির নানান পদ। অনেকেই অনেকভাবে খাসির মাংস রান্না করেন, তবে বাড়িতেই কিভাবে বানাবেন রানের রোস্ট, রেসিপিটি দেওয়া হলো।
উপকরণ
খাসির আস্ত রান ১ কেজি, লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ, পেঁপেবাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সয়াবিন তেল বা ঘি আধা কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, পোস্ত দানাবাটা ১ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, দারুচিনিবাটা আধা চা-চামচ, কেওড়া ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, পেস্তাবাদাম ও কিশমিশ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
আস্ত খাসির রান কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কাপড় দিয়ে চেপে চেপে পানি শুষে নিন। লাল মরিচগুঁড়া ব্রাশ দিয়ে রানে লাগান। তারপর পেঁপেবাটা, লবণ ও টক দই দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা মেখে রেখে দিন। পেঁয়াজ বেরেস্তা করে রাখুন। ময়দা ছিটিয়ে আস্ত রানটি তেলের মধ্যে হালকা আঁচে ১০ মিনিটের মতো ভেজে রাখুন। এবার গরম মসলা, চিনি, বেরেস্তা, বাদাম আর কিশমিশ আলাদা রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তেলে দিয়ে দিন। অল্প পানি দিয়ে কষিয়ে খাসির রান দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে গরমমসলা, কিশমিশ, ভাজা পেঁয়াজ, পেস্তাবাদামকুচি ও চিনি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন। এরপর সাজিয়ে পরিবেশন করুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories