বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

নেত্রকোনার সেই বাড়িতে অ্যান্টি টেররিজম ইউনিটের অভিযান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯১ বার

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালাচ্ছে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ও বোম ডিসপোজাল ইউনিট ।
আজ রোববার (৯ জুন) সকাল ৯টার দিকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে।
এর আগে শুক্রবার (৭ জুন) রাত থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ড. আব্দুল মান্নানের বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ বন্দুক জব্দ করা হয়।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আমাদের টিম ওই বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক অভিযানে আমরা বিস্ফোরক থাকার আলামত পেয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories