সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে : কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। ক্রমাগতভাবে কৃষিবান্ধব নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। সার, সেচ, বীজসহ কৃষি উপকরণ সহজলভ্য করে কৃষকের দোরগোড়ায় অব্যাহতভাবে পৌঁছে দিচ্ছে। শ্রমিক সংকট নিরসন ও উৎপাদন খরচ কমাতে কৃষকদেরকে দেয়া হচ্ছে কৃষিযন্ত্র। এর ফলে আগামীর কৃষি হবে সমৃদ্ধ ও দুর্বার। যার মাধ্যমে কৃষক ও গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

মন্ত্রী আজ মঙ্গলবার তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কৃষকদেরকে কৃষিযন্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে এনএটিপি-২ প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, টাঙ্গাইলের উপপরিচালক আহসানুল বাসার, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে করোনাকালে দেশে খাদ্য নিয়ে কোন সংকট হয়নি উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে সামনের দিনগুলোতেও কৃষি উৎপাদন কমার কোন সুযোগ নেই। করোনার চলমান ঢেউয়ে সংক্রমণ দ্রুত বাড়ছে। তারপরও আমরা আশা করছি, দেশে ভবিষ্যতে খাদ্য সংকট হবে না।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনের সুরক্ষায় ও জীবিকা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন। পৃথিবীর অনেক দেশ এখনও করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে পারে নি; সেখানে প্রধানমন্ত্রী শুরুতেই দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। মাঝখানে কিছুটা সংকট হলেও দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে সংকট কেটে গেছে। এখন আবার সারাদেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। একইসাথে, দেশেও ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। আশা করছি, এটিতেও আমরা সফল হব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories