শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

অনুমোদন ছাড়া রাজধানীতে হাট বসালে পশু জব্দ : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৯ বার

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে অনুমোদন ছাড়া ফাঁকা জায়গায় হাট বসালে পশু জব্দ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ফাঁকা জায়গা পেয়ে হাট বসালে সংশ্লিষ্টদের আটক করা হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার (৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ার করেন।
তিনি বলেন, আমরা সব ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে।
ডিএমপি কমিশনার বলেন, যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার সম্ভাবনা নেই। এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি সাইবার টহলও থাকবে।
হাবিবুর রহমান বলেন, ঢাকার ভেতরে পশুর হাটে যারা (স্বেচ্ছাসেবীসহ হাট ইজারাদার, আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করবেন তাদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। হাট ও হাটের আশপাশে এমন অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জাল টাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা তাদের জাল টাকা শনাক্তকরণ মেশিন পশুর হাটগুলোয় রাখবেন বলে জানিয়েছেন।
ডিএমপি কমিশনার বলেন, যারা গরু কেনা বেচা করবেন তাদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু আনবেন তাদের হাইওয়ে পুলিশ, নৌ পথে যারা গরু আনবেন তাদের জন্য নৌ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নেবে। এ ছাড়াও পশুর হাটগুলোয় ড্রোন পেট্রোলিং থাকবে।
তিনি বলেন, পশুর হাটগুলোতে ইজারাদাররা যেন নির্ধারিত টাকার পরিমাণের বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করেন। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। পশু হাটকে কেন্দ্র করে যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। হাটের বাইরে কোনোভাবেই রাস্তায় পশু নিয়ে বসা যাবে না। ঘরমুখো মানুষ যারা যাতায়াত করবেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এ ছাড়া কোরবানির পশুর হাটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
সরাসরি পশুর হাটের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে অনলাইনে পশু কিনছেন অনেক ক্রেতারাই। তাদের উদ্দেশে কমিশনার বলেন, আমাদের সাইবার টিম অনলাইনের গরুর হাট মনিটরিং করবে। পাশাপাশি আপনারাও অনলাইনে গরু সতর্কতার সঙ্গে জেনে বুঝে কিনবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories