শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০০ বার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার (৭ জুন) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি ও একটি পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র‍্যাব জানায়, গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাফিস সালাম উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ করত। তার থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে নিষিদ্ধ ‘হিযবুত তাহরী’র অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাকে রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories