শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

ভাতের সঙ্গেই ডিম সিদ্ধ, যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৪ বার

ডিম প্রোটিনের অন্যতম উৎস, একটি আদর্শ খাদ্য। সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত থাকে। ডিম একেকজন একেকভাবে খেয়ে থাকেন। একজন পুরোপুরি সুস্থ মানুষ প্রতিদিন একটা ডিম অনায়াসে খেতে পারবেন। কেউ হয়তো ভেজে খেতে পছন্দ করেন, কেউ পোচ করে, আবার কেউ পছন্দ করেন সেদ্ধ করে খেতে। অনেক সময় দেখা যায়, যারা সেদ্ধ ডিম খান তারা অনেকেই রান্নার সুবিধার জন্য ভাত আর ডিম একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেন। তবে এটা ঠিক কি না এ বিষয়ে সঠিকটা অনেকেরই জানা নেই।
চলুন জেনে নেই—
ডিমের খোসার বাইরে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে।
ডিম মুরগির গর্ভ থেকে বেরনোর পর আরও ময়লা ধুলোবালির লেগে যায়।
তাই ডিম ভাতের পানিতে দেওয়ার আগে এটি ধুয়ে নিতে হবে ভালো করে।
শুধু ঠান্ডা পানিতে অনেকে ডিম ধুয়ে নেন। কিন্তু সেটাই যথেষ্ট নয়। এর জন্য হালকা গরম পানি চাই। ভাতের পাশেই একটি চুলায় কিছুটা পানি গরম করে নিন। এবার সেই পানির মধ্যে ডিম
১-২ মিনিট ভিজিয়ে রেখে দিন।
ডিমের গায়ে লেগে থাকা দাগ হালকাভাবে ঘষে তুলে ফেলুন।
এরপর ঠান্ডা খাওয়ার পানি দিয়ে ধুয়ে তবে ভাতের মধ্যে দিন। এতে পেটে ক্ষতিকর ব্যাকটেরিয়া যাবে না আর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories