বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা করলো যুবক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৪ বার

গাইবান্ধা সদরের থানসিংহপুর গ্রামে নেশার টাকা না পেয়ে মা খাদিজা বেগমকে পিটিয়ে হত্যা করেছে শাওন মিয়া (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই সাদেক আলীর ছেলে শাওন মিয়া নেশাগ্রস্ত যুবক। সে প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করতো। সোমবার রাতে শাওন তার বাবার কাছে টাকা দাবি করে না পেয়ে তাকে মারধর করে। প্রতিবেশীদের হস্তক্ষেপে রক্ষা পান বাবা।কিন্তু রাত ১টার দিকে ঘুমন্ত মা খাদিজা বেগমকে ডেকে তুলে তার কাছে টাকা দাবি করে শাওন। কিন্তু খাদিজা বেগম টাকা না দিলে তার বুকে লাথি মারে ছেলে। এরপর বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাওন পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories