বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ করলেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৬৮ বার

২৮ বছর পর ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। এ শিরোপা নিজের পরিবার, দেশ ও আর্জেন্টাইন ফুটবল ‘ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। এটি মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি। সোমবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টের মাধ্যমে এই উৎসর্গের কথা জানান তিনি।

গত রবিবার ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে কাপ জিতে নেয় আর্জেন্টিনা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া।ইনস্টাগ্রামে মেসি তার পোস্টে লিখেছেন, ‘এই সাফল্য আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা সব সময় আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, আমার বন্ধুদের যাদের আমি প্রচণ্ড ভালোবাসি, আমাদের সমর্থন করা সবাইকে এবং বিশেষ করে চার কোটি ৫০ লাখ আর্জেন্টাইনকে, যারা ভাইরাসে দুঃসময় পার করছেন। এটি অবশ্যই দিয়েগোর জন্যও যিনি যেখানেই থাকুন, আমাদের সমর্থন দিয়ে গেছেন।’

উল্লেখ্য, ম্যারাডোনাকে বলা হয় ফুটবলের অন্যতম সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে তার অনেক অর্জন। তবে তিনি কোপার শিরোপা জিততে পারেননি। খেলা থেকে অবসরের পর তিনি যুক্ত ছিলেন কোচিংয়ে। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories