শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সড়ক-সেতু-রেলে বরাদ্দ কমেছে, বেড়েছে নৌপরিবহনে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৮৪ বার

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমেছে। তবে উল্টো চিত্র নৌপরিবহন মন্ত্রণালয়ে। গত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় দেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।
তার বক্তৃতায় উঠে আসে বরাদ্দের এই চিত্র।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য নতুন অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৮ হাজার ১৪৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যার পরিমাণ ছিল ৩৯ হাজার ৭১০ কোটি টাকা।
এই মন্ত্রণালয়ের সেতু বিভাগ সাত হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেয়েছে, যা গেল অর্থবছরের প্রস্তাবে ছিল ৯ হাজার ৭৩ কোটি টাকা।
বাজেট প্রস্তাবে রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে ১৮ হাজার ৭২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯ হাজার ১০ কোটি টাকা।
অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ ছিল ১০ হাজার ১০৮ কোটি টাকা। সেখান থেকে বাড়িয়ে নতুন অর্থবছরের জন্য ১১ হাজার ২৭০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories