শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৩২ বার

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (০৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন উমাইয়ার গাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাইকৃত ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।
তিনি জানান, জালালাবাদ-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে এসএমপি’র (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। কত বস্তা আছে রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় আসামিরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।কাউকে আটক করা সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories