বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৮২ বার

১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছিল ভারত। শিরোপাজয়ী সেই দলে দারুণ ভূমিকা রেখেছিলেন যশপাল শর্মা। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৩ জুলাই) না ফেরার দেশে চলে গেলেন এই সাবেক ক্রিকেটার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এক সময় ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন যশপাল শর্মা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। সাবেক সতীর্থ ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক কপিল দেব নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি।

১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। ৩৭টি টেস্ট খেলেছেন তিনি। দুটি সেঞ্চুরিসহ ১ হাজার ৬০৬ রান করেছেন তিনি। এক সময় ভারতীয় মিডল অর্ডারে সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন যশপাল।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories