শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৪ বার

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকা থেকে আলী আকবর ওরফে বাবুল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি কর্ণফুলী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামি আলী আকবর পটিয়া উপজেলার মধ্যম হুলাইন এলাকার নুরুল হকের ছেলে। ২০১২ সালের ২৬ আগস্ট নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিল নিয়ে গ্রেপ্তার হন আলী আকবর। কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন। এরপর থেকে পলাতক ছিলেন আলী আকরব। এরই মধ্যে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে আলী আকবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, আসামি আলী আকবর দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরের অলংকার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories