শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ভোট গণনার ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৭ বার

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ভারতে নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার শুরু হয়েছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট; এই লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে সেটা জানা যাবে আজই। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়।
তবে লোকসভার ভোটগণনা শুরুর পরই দেশটির শেয়ারবাজারে ধস নামে। বেলা বাড়ার সঙ্গে পতন হল সূচকের। আজ মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় (ভারতের সময় ১০টা ১২ মিনিটে) পর্যন্ত প্রায় ২০০০ পয়েন্ট পতন হলো সেনসেক্সের।
১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট হয়েছিল ১ জুন। এর ৭২ ঘণ্টা শেষে আজ সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এই যন্ত্রেই আপাতত ৫৪৩ আসনের প্রার্থীদের ভবিতব্য লুকিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories