শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

মহম্মদপুরে সংঘর্ষে বাড়ীঘর ভাঙচুর

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৯ বার

মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানা ঘটনার দিন ৩ জুন সকালে উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শিকদার,ফুলিয়া,এবং অপরপক্ষের শামচুর রহমান,ফখরুল হাসান সিজার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায়-২০ বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি দিনমজুর খেটে খাওয়া মানুষের বাড়ী এবং বাড়িতে বিছানায় শুয়ে থাকা প্যারালাইসিস রোগীর বাড়িও ভাঙচুর করা হয়।অনেকের বসতঘর টিউবওয়েল,বাড়ির মটর,বসত ঘরে থাকা বিদ্যুতের মিটার,ফ্রিজ এবং মূল্যবান মালামাল রক্ষা পায়নি সংঘর্ষ কারীদের হাত থেকে। এ সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত হালিম(৫০) মোল্লা নামের এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষের ৮জন আহত হয়।তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান,,নির্বাচন পরবর্তী এটি একটি সহিংসতা। এ বিষয়ে আইনগত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories