সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

জামালপুরে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯১ বার

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ইউপি সচিব, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর সদর উপজেলার নবাগত ইউএনও জিন্নাত শহীদ পিংকি।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, সদর উপজেলার সহকারী কমিশন (ভূমি) সিহাবুল আরিফ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হামিদা খাতুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, জেলা সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরী, উপজেলা শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কর্মের মাধ্যমে কিভাবে সারাজীবন মানুষের মাঝে বেঁচে থাকা যায়, সেই দিক বিবেচনা করে যদি কাজ করেন তা হলেই একটি মডেল উপজেলা পরিষদ গড়া সম্ভব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories