রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দেশি-বিদেশি চক্রান্ত বন্ধ হয়নি, সামনের সময় আরও চ্যালেঞ্জিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭২ বার

বাংলাদেশকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন চক্রান্ত এখনও অব্যাহত আছে। এ অবস্থায় সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেছেন, সামনের সময় আরও চ্যালেঞ্জিং। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বন্ধ হয়নি। দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন।
শুক্রবার নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম টিটু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই। অনেকের মধ্যে কিছু ক্ষত থাকে। এগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দল হলো আমাদের প্রধান শক্তি। আমাদের মূল বাধা অতিক্রম করতে হলে দলকে আরো সুসংগঠিত করতে হবে।
দেলদুয়ার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, সামনে বৃষ্টি, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। শেখ হাসিনার নির্দেশ মেলে চলবেন। উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ। জনগণের কাছে যেতে হবে বারবার, কিন্তু জয় জনগণের ভোটের মাধ্যমেই হয়, জনগণের রায়ে হয়। সে রায় মেনে আমাদের রাজনীতি করতে হবে, শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল নির্বাচন উৎসবমুখর করার। যারা নেত্রীর কথায় নির্বাচনে অংশ নিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের অভিনন্দন। সামনে অনেক কাজ। যারা জয়ী হয়েছে তাদের এখন দায়িত্ব উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে দেলদুয়ারকে একটা উন্নয়নের রোল মডেল করা। আমার তরফ থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব পাশে থাকার। পাথরাইলে আমরা একটা পৌরসভা করবো। কাগজপত্র মন্ত্রীর কাছে গেছে। যত দ্রুত সম্ভব পৌরসভার ডিক্লারেশন পেয়ে যাবো।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেন্দ্রে ভোটার আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। দুর্বল জায়গাগুলো শক্তিশালী করতে হবে। আমি কোনো প্রতিহিংসা দেখতে চাই না। দলের ও দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। মনে রাখতে হবে আওয়ামী লীগে যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, তারা বারবার পরীক্ষা দিই। পরীক্ষা দিয়ে পাস না করলেও আবার পরীক্ষা দেওয়া লাগে। এ পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories