শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ড ! নূর মোহাম্মদকে সতর্ক করল আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৯৫ বার

গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদকে সতর্ক করেছে আওয়ামী লীগ। ৯ জুলাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, আওয়ামী লীগের সব সাংগঠনিক শাখা কমিটি গঠন, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্যদের কার্যক্রম, মর্যাদা ও ক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।

আওয়ামী লীগে গঠনতন্ত্র বহির্ভূত প্রক্রিয়ায় শাখা কমিটি গঠন বা নেতৃত্ব নির্বাচনের কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র মোতাবেক এ ধরনের কর্মকাণ্ড গর্হিত কাজ। পত্রের মাধ্যমে আরও জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র বহির্ভূত প্রক্রিয়ায় গঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইউনিয়ন কমিটিসমূহ বিলুপ্ত করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নূর মোহাম্মদ এমপিকে সতর্ক করা হয়। পাশাপাশি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য তাকে অনুরোধ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories