সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ২০৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৩ বার

২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার করোনায় ২০২০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জনের, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ করোনা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। 

এ নিয়ে দেশে টানা ১৭ দিন করোনায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু দেখল বাংলাদেশ। সোমবার (১২ জুলাই) ২২০ জনের মৃত্যু হয়। 

চলতি মাসেই ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান। ১০ জুলাই ১৮৫ জন, ৯ জুলাই ২১২, ৮ জুলাই ১৯৯ জন, ৭ জুলাই ২০১ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যুবরণ করেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৪০৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ১৯৩ জন। 

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৯৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৭৩৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ২৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯ হাজার ৩৩৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯১ লাখ ৬ হাজার ৯৭১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৩১১ জনের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories