মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

মেসির ফেরার ম্যাচে মিয়ামির হার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৬ বার

ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলতে কানাডা সফরে যাননি লিওনেল মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে সেই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। তবে এক ম্যাচ পরই দলে ফেরেন মেসি।
আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সকার লিগ ফুটবলের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলায় আটলান্টা ইউনাইটেড এফসির মু্খোমুখি হয় মিয়ামি। এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি।
কিন্তু মেসির ফেরার দিনে বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে আটলান্টার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে মেসির মিয়ামি। টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার এই প্রথম হারের স্বাদ পেল মিয়ামি। দলের হয়ে একমাত্র অবশ্য মেসিই করেন।
ভ্যাঙ্কুভারের বিপক্ষে বিশ্রামে ছিলেন লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসও। এই ম্যাচের তারাও একাদশে ফিরেছিলেন। তবে দলের জন্য কোনো কিছুই করতে পারেননি তারা।
আটলান্টার হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন সাবা লোভজানিৎজে। ৪৪ ও ৫৯ মিনিটে গোল করেন তিনি। আর ৭৩ মিনিটে গোল করেন জামাল থিয়ারে। অপরদিকে মিয়ামির হয়ে মেসির গোলটি হয় ৬২ মিনিটে।
এই ম্যাচে বল দখলে দাপট দেখায় মিয়ামি। তবে লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল আটলান্টা। ম্যাচের চতুর্থ মিনিটে অবশ্য দারুণ একটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories