মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে নিরাপত্তা বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৯ বার

ক্রীড়াজগতের বড় ম্যাচগুলোতে হামলার হুমকির ঘটনা নতুন নয়। এর আগেও অনেকবার এমন কিছু সাক্ষী হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট। ব্যতিক্রম ঘটলো না সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আগামী ২ জুন (বাংলাদেশ সময়) থেকে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি। সেখানে গ্রুপপর্বেই আগামী ৯ জুন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের হামলার হুমকি মাথায় রেখে এবার নিউইয়র্কে বাড়ানো হলো নিরাপত্তা।
ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামেই আগামী ১ জুন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাঁদের পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে জননিরাপত্তা নিয়ে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।
ম্যানহাটন থেকে ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই নাসাউ কাউন্টি স্টেডিয়াম। এই মাঠে ৩ থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূলপর্বের ৮টি ম্যাচ। নিরাপত্তা নিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, ম্যাচগুলো যেন ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মাসের পর মাস কাজ করে যাচ্ছে তাঁর প্রশাসন।
হোচুল বলেন, আইনের প্রয়োগ, নজরদারি বাড়ানো এবং যাচাই-বাছাই বিবেচনায় নিউইয়র্ক পুলিশকে জানানো হয়েছে নিরাপত্তা বাড়াতে।। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে ক্রিকইনফোর সূত্রমতে, কর্তৃপক্ষ হুমকির প্রতি সমর্থনমূলক এমন কোনো প্রমাণ এখনো পায়নি, যা দেখে হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া যায়। তবে নিউইয়র্ক ছাড়াও অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories