বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

প্রথম দফায় নির্বাচিত বরিশালের ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১১৯ বার

বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তবে আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন। কেউ শপথ ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি। 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories