মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

১৩ গোলের জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনা-রিতুরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭২ বার

নারী ফুটবল লিগের কয়েক দিন আগে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছিলেন নাসরিন স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার। টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে নেমে প্রথমবারের মতো নারী ফুটবল লিগের শিরোপাও ঘরে তুলেছে নাসরিন।
মঙ্গলবার কমলাপুরে নিজেদের শেষ ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমি ১৩-০ গোলে হারিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। সেই সঙ্গে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
৫ গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাটট্রিক করেছেন মাতসুসিমা সুমাইয়া। জোড়া গোল রিতু পর্না চাকমার। একটি করে গোল করেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও শামসুন্নাহার।
৯ দলের লিগে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো নাসরিন। ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব।
সাবিনা, কৃষ্ণা, মারিয়া, শামসু্ন্নাহার, রিতু পর্ন চাকমা ও মাসুরাসহ জাতীয় দলের ১৫ খেলোয়াড় নিয়ে দল গড়ার পরই এবারের লিগে টপ ফেবারিট ছিল নাসরিন। তবে একটি ম্যাচ ড্র করায় তাদের শিরোপা উদযাপন করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন নিশ্চিত হতে নাসরিনের। তবে ড্র নয়, প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়েই প্রথমবারের মতো শিরোপা জয় উদযাপন করেছে তৃণমূলের সংগঠক নাসরিন আক্তার বেবির হাতে গড়া প্রতিষ্ঠানটি।
শেষ ম্যাচে ৫ গোল করে লিগের গোল্ডেন বুটও জিতে নিয়েছেন নাসরিনের অধিনায়ক সাবিনা খাতুন। তার মোট গোল ১৭টি।
লিগের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুলতানা। নাসরিন স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও পেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories