রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভারতের কোচ হতে চান মোদি, শচীন ও ধোনি! বিপাকে বিসিসিআই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯১ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হতে যাচ্ছে ভারতের রাহুল দ্রাবিড় অধ্যায়। তাই আগে থেকেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য নতুন হেড মাস্টারের খোঁজে নেমেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। সোমবার আবেদনের সময়সীমা শেষ হয়। সেখানে ৩ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে।
যেখানে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চেয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ! আবেদন করেছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিংহ ধোনিও! ভারতীয় দলের কোচ হওয়ার জন্য একের পর এক ভুয়া আবেদন জমা পড়ছে।
সেই সব ভুয়া আবেদন পত্রের মধ্যে থেকে আসল খুঁজে নেওয়াই মুশকিল হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‌আগের এমনটা হয়েছিল। বোর্ডের কাছে প্রচুর ভুয়া আবেদনপত্র জমা পড়েছিল। এই বছরও তাই হয়েছে। বোর্ড যেহেতু গুগল ফর্মে আবেদন নেয়, তাই খুব সহজেই সাধারণ মানুষ নাম দিতে পারে।
এর আগেও ভুয়া আবেদন নিয়ে বিপাকে পড়েছিল বিসিসিআই। ২০২২ সালে প্রধান কোচ চেয়ে দেয়া বিজ্ঞপ্তিতেও অন্তত ৫ হাজার ভুয়া আবেদন পেয়েছিল বিসিসিআই, যেখানে তারকাদের নাম ব্যবহার করা হয়। বিসিসিআই সে সময় আবেদনপত্র মেইল করতে বলেছিল, কিন্তু এবার গুগল ফর্ম ব্যবহার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories