মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

জোড়া গোল দিয়ে রোনালদোর ইতিহাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৯ বার

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই অসংখ্য রেকর্ড আর ইতিহাস। কথায় বলে, রোনালদো রেকর্ড অনুসরণ করে চলেন না বরং রেকর্ডই এই পর্তুগীজ মহাতারকাকে অনুসরণ করে। সেই কথারই যেন প্রমাণ মিলল আরও একবার। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ইত্তিহাদের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেছেন সিআরসেভেন, আর তাতে ৪-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে তাঁর দল, নিজেও গড়েছেন অসাধারণ এক ইতিহাস।
গতকাল ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি সৌদি লিগের ইতিহাসেও অনন্য নজির গড়েছেন রোনালদো। প্রো লিগের ইতিহাসে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
চলতি মৌসুমে সৌদি লিগে রোনালদো গোল করেছেন মোট ৩৫টি। এতেই লিগের ইতিহাসে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল মরোক্কান ফরোয়ার্ড আবুলরাজ্জাক হামদাল্লাহর নামে। তিনি এক মৌসুমে করেছিলেন ৩৪টি গোল।
রোনালদো ছাড়াও গতকাল আল নাসেরের জার্সিতে গোল করেছেন আল ঘারিব ও আল নেমের। ফলে ৪-২ গোলে জয় দিয়ে মৌসুম শেষ করতে পেরেছে আল নাসের। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে এবার লিগ শেষ করল রোনালদোর দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories