রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৯১ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরিতে এবারের আইপিএলে ৭৪১ রান করেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বেঙ্গালুরুর এই তারকা।
আইপিএলে অভিষেকের পর থেকেই ২৫২টি ম্যাচ খেলেছেন কোহলি। ছিলেন শুরুর মৌসুম থেকে। আইপিএলে সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে। ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন ৮ হাজারের অধিক রান।
রোববার শেষ হওয়া ১৭তম আসরে ১৫ ম্যাচে ৭৪১ রান করেন কোহলি। ৬১.৭৫ গড়ে ১৫৪.৬৯ স্ট্রাইক রেটে ব্যাট করে মৌসুম শেষ করেন তিনি। সর্বোচ্চ ইনিংস ১১৩ রানের। যদিও তার দল বেঙ্গালুরু বাদ পড়েছে শেষ চার থেকে। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১০ লাখ রুপির প্রাইজমানি পান তিনি।
এর আগে বিদেশিদের মধ্যে ডেভিড ওয়ার্নার ওবং ক্রিস গেইল একাধিকবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে এই স্বীকৃতির মালিক হলেন কোহলি।
এ ছাড়া ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্চাব কিংসের হার্শাল প্যাটেল। এর আগে ২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে ৩২ উইকেট শিকার করে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।
তিনিও আইপিএলের ইতিহাসে এ নিয়ে দুবার এই পুরষ্কার জিতেন।
এ ছাড়া ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক। ৪৮৮ রান ও ১৭ উইকেট নিয়ে টুর্ণামেন্ট সেরা হয়েছেন কলকাতার সুনিল নারিন। ইমার্জিং প্লেয়ারের পুরষ্কার জিতেছেন হায়দরাবাদের নিতিশ কুমার রেড্ডি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories