শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া কি উপকারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১০২ বার

দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এই আবহাওয়ায় অনেকেই বাড়িতে আছেন। ঘরে বসে থাকলেও খাবার তো খেতেই হবে। আর বৃষ্টির সঙ্গে যোগসূত্র আছে খিচুড়ির। বৃষ্টি এলেই অনেক বাড়িতে খাবার টেবিলে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, বেগুন ভাজা আর আচারের দেখা মিলে। বৃষ্টির দিনে খিচুড়ি স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী, তা জানেন কি? খিচুড়ির পুষ্টিগুণ নিয়ে কথা বলেছেন পুষ্টিবিদ সুমাইয়া রফিক।
খিচুড়ির পুষ্টি
খিচুড়ি তৈরি করা হয় ডাল ও চাল দিয়ে। ডালে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, ভিটামিন ‘সি’, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও ১০টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। মাঝারি ধরনের এক প্লেট খিচুড়ি থেকে প্রায় ২৭২ ক্যালোরি শক্তি পাওয়া যায়। খিচুড়ির সঙ্গে সামান্য ঘি ও কয়েক ধরনের সবজি মিশিয়ে দিলেই পরিপূর্ণ ব্যালান্সড খাবার হবে। সেইসঙ্গে হজমেও হবে সহায়ক। বৃষ্টির দিনে তাই সবজি খিচুড়ি হতে পারে আদর্শ খাবার।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
খিচুড়ি সঙ্গে বাড়তি কিছু না খেলেও চলে। কারণ, খিচুড়িতে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অনেকটাই পাওয়া যায়। এটি শরীরকে শীতল রাখার পাশাপাশি শরীর থেকে টক্সিন দূর করতেও কাজ করে। পরিপাক প্রক্রিয়াকে উন্নত করে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতে তৈরি খিচুড়ি খান। এতে সুস্বাস্থ্য বজায় থাকবে।
গ্লুটেনমুক্ত
অনেকে আছেন যারা গ্লুটেনমুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন, অনেকের আবার চিকিৎসকের নিষেধ থাকার কারণে গ্লুটেনযুক্ত খাবার খেতে পারেন না। এ ধরনের পরিস্থিতিতে আপনাকে খাবারের তালিকায় রাখতে হবে খিচুড়ি। এটি আপনার শরীরের নানা ঘাটতি মিটিয়ে সুস্থ থাকতে সাহায্য করবে।
রোগীর পথ্য হিসেবে
অসুস্থ হলে অনেকেই খিচুড়ি খায়। বিশেষ করে ডায়রিয়া, বমি, জন্ডিস, জ্বর ইত্যাদির সময় পাতলা খিচুড়ি খেলে শারীরিক দুর্বলতা কাটে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের পুষ্টি চাহিদা পূরণ হয়। এই সব কারণে রোগীর পথ্য হিসেবে খিচুড়ি জনপ্রিয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories