মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান ইউ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭০ বার

সাম্প্রতিক ফর্মে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে বেশ এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তবে সবকিছু মিথ্যে করে ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে এরিক টেন হাগের শিষ্যরা। ফাইনালে ম্যান সিটিকে ২-১ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ম্যান ইউ।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলরা। ম্যান সিটির ভুলে সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে দল কে এগিয়ে দেন গারনাচো।
এর ৯ মিনিট পর আবারও গোলের দেখা পায় ম্যানইউ। কোবি মাইনু গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এরিক টেন হাগের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ম্যান সিটি। তবে বার বার হতাশ হয় তারা। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে অবশেষে এক গোল শোধ করে তারা। বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়ান ডোকু। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলে জয়ে শিরোপা উৎসবে মাতে ম্যান ইউ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories