রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চ্যাম্পিয়ন্স লিগের আগে মাদ্রিদ শিবিরে ইনজুরির ধাক্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৮৬ বার

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা হচ্ছেনা মিডফিল্ডার অরেলিয়েন টিচুয়ামেনির। কোচ কার্লো আনচেলত্তি এই তথ্য নিশ্চিত করেছেন।
৮ মে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালে জয়ের ম্যাচটিতে বাম পায়ের ইনজুরিতে পড়েন এই ফরাসি মিডফিল্ডার। আনচেলত্তি জানিয়েছেন ২৪ বছর বয়সী টিচুয়ামেনি ইউরো ২০২৪ এর আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন। আগামী ১৪ জুন থেকে জার্মানীতে শুরু হচ্ছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ।
এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে মাদ্রিদ বস বলেছেন, ‘সে ব্যক্তিগতভাবে কাজ করছে। তবে ফাইনালের জন্য টিচুয়ামেনি প্রস্তুত নন। সে কারনেই তার ছিটকে যাওয়া নিশ্চিত করছি। আশা করছি ইউরোর আগে সম্পূর্ণ সুস্থ হয়ে সে মাঠে ফিরতে পারবে।
১ জুন ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লস ব্লাঙ্কোসরা মুখোমুখি হবে। রেকর্ড ১৫ বারের মত চ্যাম্পিয়ন্স লিগ জয়ে টার্গেট নিয়ে তারা মাঠে নামবে।
টিচুয়ামেনির অনুপস্থিতিতে আরেক ফরাসি তারকা এডুয়ার্ডো কামভিনগা মধ্যমাঠের নেতৃত্ব দিবেন।
লন্ডনে আগামী সপ্তাহে ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে আজ লিগের শেষ ম্যাচের রিয়াল বেটিসের মোকাবেলা করবে লা লিগায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories