মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

রেনেসাঁ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১২৮ বার

উত্তর খয়রাকুড়ী গ্রামে প্রতিষ্ঠিত রেনেসাঁ কো-অপারেশন ক্রেডিট ইউনিয়ের ১৮তম বার্ষিক সাধারন সভা ২৪ মে রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় উত্তর খয়রাকুড়ী গ্রামে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে জাতীয় পতাকা ও সংগঠনের সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা হয়। সংগঠনের সভাপতি বিকাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হুদা, পুজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা,অগ্রযাত্রা সভাপতি আবদুল আজিজ খান, সম্পাদক নূর আক্তার, রেনেসাঁ প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম সরকার, আশার আলোর সভাপতি সাহাদাত হোসেন কাঞ্চন, অধ্যাপক অপূর্ব ম্রং,,দেলোয়ার হোসেন, শামছুল আলম মিন্টু, আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন সংগঠনটি পুরনো ঐতিহ্য কে ফিরিয়ে আনতে সকলকে আন্তরিক হতে হবে, তারপরও যে ভাবে এগিয়ে যাচ্ছে যদি এই ভাবে এগিয়ে যায় তবে তা এ এলাকায় দৃষ্টান্ত যাপন করবে।দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সম্পাদক নয়ন সরকার বার্ষিক রিপোর্ট পেশ ও কার্যবিবরণী পাঠ করেন,এবং কয়েকটি সংশোধনী,ও বাজেট পেশ করেন যা আলোচনা শেষে পাশ করা হয়, এবৎসর সদস্যদের মাঝে অনেক দিন পর নীট লাভ দেওয়া হয়। সর্বশেষ লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার বিতরন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories