বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব, হারের পর শান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৩ বার

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে হারটাকে অঘটন বা স্রেফ একটা খারাপ দিন হিসেবেই বিবেচনা করেছিল অনেকেই। তবে দ্বিতীয় ম্যাচেও একই দশা সফরকারীদের। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে টাইগারদের এমন হতশ্রী ব্যাটিং যেন দলের আসল চিত্রটাই সামনে আনলো।
তাইতো ম্যাচ শেষেন নিজেদের ব্যর্থতা স্বীকার করা ছাড়া আর কিছুই করার ছিল না নাজমুল হোসেন শান্তর।
৬ রানের হার নিয়ে অধিনায়ক বলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি।
শেষ ২৪ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। সাকিব আল হাসান, জাকের আলির ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান, হাতে মাত্র এক উইকেট। আলি খানের করা ওভারের প্রথম ২ বলে ৫ রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন।
ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেছেন, এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।
‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব। আরও যোগ করেন শান্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories