বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরিতে প্রথম বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৮ বার

আমেরিকা অভিযানের শুরুতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ল বাংলাদেশ। টানা দুই হারে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সেই সঙ্গে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ পরাজয়ের বিব্রতকর মাইলফলক স্পর্শ করল তারা।
বিশ্বকাপের আগমুহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হারের পর সর্বশেষ সিরিজ বাঁচানোর ম্যাচে বৃহস্পতিবার ফলাফল বদল করতে পারল না টাইগাররা। এবার তাদের হার ৬ রানের ব্যবধানে।
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৯ম ও টেস্ট খেলুড়ে দেশ টানা দুই ম্যাচ হেরে গেছে র‌্যাঙ্কিংয়ে ১৯ তম সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বকাপের আগে যা প্রশ্নবিদ্ধ করছে টিম টাইগার্সের সামর্থ্যকে। লজ্জার ম্যাচ শেষে বিব্রতকর রেকর্ডেও সবার আগে নাম লেখালো বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৬৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৬৪ জয়ের বিপরীতে হারের মুখ দেখতে হয়েছে ১০০টি ম্যাচে। এ ছাড়া বাংলাদেশের পর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা ১৯২ ম্যাচ খেলে ৮০ জয়ের বিপরীতে ৯৯টি ম্যাচে হেরেছে। হারের দিক থেকে তালিকায় তিনে আছে শ্রীলঙ্কা। তাদের পরাজয় ৯৮টি ম্যাচে। এ ছাড়া জিম্বাবুয়ে হেরেছে ৯৫টি ম্যাচে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories