বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

চেলসি ছাড়লেন পচেত্তিনো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৯ বার

প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর চেলসি ছাড়লেন কোচ মাউরিসিও পচেত্তিনো। স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র এক মৌসুম কাটানোর পর ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড়াছাড়ি হয়ে গেছে এই আর্জেন্টাইনের।
১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। তখন যদিও দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৫২ বছর বয়সী কোচ। এমনকি চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগও ছিল। কিন্তু মাত্র এক মৌসুম শেষেই বিদায় নিতে হলো তাকে।
পচেত্তিনোর অধীন সদ্য সমাপ্ত মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি চেলসির। তবে শেষদিকে টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান নিশ্চিত করে ব্লুজরা। এ ছাড়া কারাবো কাপের রানার্সআপ হওয়ার পাশাপাশি এফএ কাপের সেমিফাইনালেও উঠেছিল তারা।
সবশেষ পাঁচ বছরে ছয়বার কোচ পাল্টেছে চেলসি। এর মধ্যে টমাস টুখেল ও গ্রাহাম পোটারকে বরখাস্ত করার পর ২০২২-২৩ মৌসুমের শেষদিকে সাময়িকভাবে দায়িত্ব নিয়েছিলেন ক্লাবের সাবেক অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যম্পার্ড। এরপর আনা হয় পচেত্তিনোকে।
পচেত্তিনো বিদায় নেওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই নতুন কোচের সন্ধানে নামবে চেলসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories