শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ১৭ জুলাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৩৫ বার

রাজধানীতে কোরবানির পশুর হাট আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকার দুই দক্ষিণ সিটি করপোরেশন।  এ হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

সূত্র জানায়, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি হাট। আর দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি হাট। আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

অপরদিকে ঈদুল আজহায় বাড়ি ফেরা ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এক সপ্তাহের জন্য শিথিল হতে পারে কঠোর বিধিনিষেধ। ফলে ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকতে পারে শপিংমল ও দোকানপাট।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories