বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

লিভারপুলের নতুন কোচ স্লট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৬৮ বার

লিভারপুলের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচের পর ইয়ুর্গেন ক্লপ সুর ধরেছিলেন আর্নে স্লটের নাম ধরে। এরপর তার ইংলিশ ক্লাবটির কোচ হওয়ার বাকি ছিল নিছকই আনুষ্ঠানিকতার৷ সেটাও সেরে ফেলল তারা। ক্লপের স্থলাভিষিক্ত হয়েছেন এই ডাচ কোচ।
সোমবার এক বিবৃতিতে স্লটকে নিয়োগের খবরটি জানায় লিভারপুল। চুক্তি হয়েছে তিন বছরের। অ্যানফিল্ডের ক্লাবটির ১৩১ ইতিহাসের ২১তম স্থায়ী কোচ হয়েছেন স্লট।
গত রবিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুলে নয় বছরের অধ্যায়ের ইতি ঘটে ক্লপের। তার ২৪ ঘন্টার মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করল ক্লাবটি।
ক্লপ ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর লিভারপুলের প্রথমে চোখ ছিল লেভারকুসেন কোচ জাবি আলোনসোর দিকে। তবে তিনি জার্মান ক্লাবটিতে থেকে যাওয়ার পর স্লটই হয়ে যান প্রথম পছন্দ।
এত দিন পর্যন্ত ডাচ ক্লাব ফেইনুর্ডের দায়িত্বে থাকা স্লটের চুক্তিতে কোনো রিলিজ ক্লজ ছিল না। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১১ মিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে অভিজ্ঞ এই কোচকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া লিভারপুলের দায়িত্ব সামলানো মোটেও সহজ হবে না স্লটের জন্য। প্রায় ৫০০ ম্যাচের অধ্যায়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন লিগ সহ আরও কয়েকটি শিরোপা জিতে যে একটা উঁচু মানদণ্ড নির্ধারণ করে গেছেন ক্লপ। তার উত্তরসূরি কেমন করবেন, সেটা সময়ই বলে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories