বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

পাপুয়া নিউগিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হলেন সিমন্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৩ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দিয়েছেন। তিনি বিশ্বকাপে বিশেষ এই পদে কাজ করবেন। পাপুয়া নিউগিনি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে।
জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাতেন্দা টাইবু পাপুয়া নিউগিনির প্রধান কোচের দায়িত্বে আছেন। দলে শক্তি বাড়াতে বিশেষ কোচ হিসেবে এবার যোগ দিলেন অভিজ্ঞ ফিল সিমন্স।
পাপুয়া নিউগিনির ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্থানীয় কন্ডিশন সম্পর্কে সিমন্সের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬০ ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ে নাম লেখান। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এ ছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন সিমন্স।
এর আগে ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্বে ছিলেন সিমন্স। সম্প্রতি তিনি কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলের সঙ্গেও।
পাপুয়া নিউগিনি দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে । এবার ‘সি’ গ্রুপে রয়েছে তারা। তাদের সঙ্গী হিসেবে আছে— নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও উগান্ডা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories