সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আর্জেন্টিনার ফাঁদে পা দিয়েছে ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৯৭ বার

একদিকে মেসির শিরোপা উল্লাস, অন্যদিকে নেইমারের কান্না। ফাইনাল শেষ হলেও রয়েছে এর রেশ। ফুটবল বিশ্লেষকরা হার-জিতের বিশ্লেষণ করছেন। বাংলাদেশের অন্যতম ফুটবল বিশ্লেষক ও কোচ মারুফুল হক আর্জেন্টিনার ট্যাকটিসের কাছে ব্রাজিলের হার বলে মনে করেন, তিতে একটা কৌশল নিয়েছিল। কিন্তু স্কোলানি ডি মারিয়াকে একাদশে খেলিয়ে ও মেসি ডি মারিয়ার রোলের মধ্যে পরিবর্তন এনেছে।

মেসিকে ক্যাসিমেরো ভালোই ট্যাকল করতে পারলেও ডি মারিয়া কাজের কাজ করেছেন। এখানেই আর্জেন্টিনার কৌশলের সাফল্য দেখছেন মারুফ, মেসিকে আটকানোয় বেশি স্পেস পাচ্ছিলেন ডি মারিয়া। আর্জেন্টিনার এটাই কৌশল ছিল মেসিকে সামলাতে গিয়ে বাড়তি সুযোগ পাবে মারিয়া। শেষ পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার ফাদে পা দিয়েছে।

ডি মারিয়া জয়সূচক গোল করলেও ব্রাজিলের রক্ষণের ভুলই বড় করে দেখছেন আরেক বিশ্লেষক সাইফুল বারী টিটু, ফাইনালের মতো এত বড় পর্যায়ে এমন ভুল মোটেও প্রত্যাশিত নয়। সেই ভুলের খেসারত ব্রাজিল দিয়েছে। ডি মারিয়া নিঃসন্দেহে ভালো ফিনিশিং করেছে।

প্রথমার্ধের দেয়া লিড ভালোভাবে ধরে রাখে আর্জেন্টিনা। এটাকে কৌশল হিসেবে দেখছেন আরেক কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, এক গোল দিয়ে আর্জেন্টিনা রক্ষণে যাবে এটাই তাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা সফল হয়েছে।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অসংখ্য ফাউল। এত ফাউলে বিরক্ত বাংলাদেশের ফুটবল বিশ্লেষকরা, মাত্রাতিরিক্ত ফাউল হয়েছে। তিন মিনিট থেকে ফাউল শুরু। একপর্যায়ে নেইমারের প্যান্টও ছিড়ল।

সামগ্রিকভাবে তিন বিশ্লেষকই মনে করেন এই ধারায় আর্জেন্টিনা ও ব্রাজিল চলতে থাকলে বিশ্বকাপের মতো আসরে সাফল্য পাওয়া খুবই কঠিন হবে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories