বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

আইপিএল : প্লে-অফে কে কার মুখোমুখি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭৯ বার

নিশ্চিত হয়েছে আইপিএল প্লেঅফের চার দল। শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্য তিন দল হলো- কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।
প্লে-অফে কে কার মুখোমুখি হবে?
১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে কলকাতা, ১৪ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু। এই দুই দলের পজিশন বদলের আর কোনো সুযোগ নেই। তবে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট দুইয়ে থাকা রাজস্থান রয়্যালস ও ১৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা হায়দরাবাদের পজিশন বদল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
যারা দুইয়ে থাকবে, প্রথম কোয়ালিফায়ারে কলকাতা তাদের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ার জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে এলিমিনেটর, তাদের প্রতিপক্ষ হবে লিগপর্ব শেষে তিনে থাকা দল। এরপর প্রথম কোয়ালিফায়ার হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জয়ী দলের সঙ্গে। এখানে যারা জয় পাবে, তারা ফাইনালে মিলিত হবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের সঙ্গে।
লিগপর্ব শেষে ২১ মে থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। সেদিনই অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২২ মে এলিমিনেটর, ২৪ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। চেন্নাইয়ে ফাইনাল হবে ২৬ মে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories