বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত ফোডেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭৬ বার

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। এর আগে এ মাসের শুরুতে ইংলিশ ফুটবল রাইটার্স’ অ্যাসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ফোডেন। এর মাধ্যমে ২৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার এ বছর ডাবল অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব দেখালেন।
এবারের মৌসুমে এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ক্যারিয়ার সেরা ১৭টি গোল করেছেন ফোডেন। অ্যাওয়ার্ড জয়ের পর ফোডেন বলেছেন, এই ধরনের অ্যাওয়ার্ড জয় দারুণ এক অর্জণ, আমি সত্যিই গর্বিত। প্রিমিয়ার লিগকে বিশে^র অণ্যতম সেরা লিগ হিসেবে বিবেচনা করা হয়। অন্যান্য আরও শীর্ষ খেলোয়াড়দের মাঝে নিজেকে সেরা হিসেবে দেখতে পাওয়া সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে ক্লাবের জন্য কিছু করতে পারাটাও এর মাধ্যমে স্বীকৃতি পায়।’
ফোডেন আরও বলেন, সব মিলিয়ে আমি সত্যিই দারুণ খুশি। এবারের মৌসুম নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। পুরো মৌসুম জুড়ে গোল ও এ্যাসিস্টের ক্ষেত্রে আমি দলের হয়ে যতটুকু অবদান রাখতে পেরেছি তাতেই আমি খুশী। এজন্য আমি সকল সিটি স্টাফ, কোচ ও বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারন তাদের ছাড়া এই অর্জন অসম্ভব। এই সুযোগে যারা আমাকে ভোট দিয়ে সেরার মর্যাদা দিয়েছে তাদেরও ধন্যবাদ জানাতে চাই। এই অ্যাওয়ার্ড আমার কাছে সত্যিই বিশেষ কিছু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories