শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১২৮ বার

টঙ্গীতে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হবে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
নিহতের নাম দুলালী রানী বিথি (২১)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্তের মেয়ে। বিথি টঙ্গীর পাগল এলাকায় ভাড়া বাড়িতে স্বামী রিপন মহন্তর সঙ্গে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিথি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী রিপনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান বিথি। এরপর রাত পৌনে ১১টার দিকে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন।
বিথিকে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন রিপন। পরে তাঁরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় বিথিকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হাসপাতাল থেকে থানায় খবর পাঠালে পুলিশ বিথির লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories