বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৭৯ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে টাইগারদের বহনকারী বিমান।
এবারে আগেভাগেই বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবেই যুক্তরাষ্ট্রে পা রেখেছে তারা। এখানেই ১ জুন শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজও।
অবশ্য আগেভাগে উড়াল দেয়ার কারণও আছে।।বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। ২১ মে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে এই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেই, ২৮ মে টেক্সাসে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করেনি আইসিসি। অতপর ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories