বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

তিন বছর পর জুভেন্টাসের শিরোপা জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭২ বার

ছয় দশকে প্রথমবার ট্রফি জেতার সুযোগ এসেছিল আটালান্টার সামনে। কিন্তু জুভেন্টাসের সঙ্গে পেরে উঠলো না দলটি। বুধবার রাতে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে জুভেন্টাসকে। অ্যালেগ্রি প্রথম কোচ হিসেবে কোপা ইতালিয়া পাঁচবার জেতার রেকর্ড গড়েছেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ছেলেদের নিয়ে খুব খুশি। তারা ক্লাব, সমর্থক এবং আমার জন্য আনন্দ বয়ে নিয়ে এসেছে। জয় কখনই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএতে আছে।
অ্যালেগ্রি নিজের বিদায়ের ইঙ্গিত দিয়ে বলেন, যদি আমি আগামী মৌসুমে জুভেন্টাসের কোচ না থাকি, তবে শক্ত একটি দল রেখে যাব। ক্লাবটি তার গৌরব ধরে রাখবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories