বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

বিদেশি আইকন কোটায় মোস্তাফিজকে দলে নিলো ডাম্বুলা থান্ডার্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৫ বার

চলমান আইপিএল চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। যার ফলে আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামের আগেই তাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা।
লঙ্কান ফ্র্যাঞ্চাইজিটি পোস্টে লিখেছে, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা গর্বিত।
এদিকে ডাম্বুলার মালিকানায় এসেছে পরিবর্তন। এই দলটির মালিকানা সত্ত্ব কিনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পোরিয়াল গ্রুপ। আসরে দলটির নাম ছিল ডাম্বুলা অরা। এবার পরিবর্তন করে নাম রাখা হয়েছে ডাম্বুলা থান্ডার্স।
এলপিএলের আসন্ন আসরকে কেন্দ্র করে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এরপর বেশ কয়েকজন ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড।
যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories