সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৫৩ বছর পর চ্যাম্পিয়ন ইতালি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৬৬ বার

অপেক্ষা করতে হলো দীর্ঘ ৫৩ বছর, অবশেষে স্বপ্নের সেই শিরোপা নিজেদের করে নিলেন ইতালি। কঠিন লড়াইয়ে একপর্যায়ে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। খেলার নির্ধারিত সময় ছিল ১-১ ড্র। এরপর যোগ করা হয় আরো ৩০ মিনিট। সেখানেও গোল করতে ব্যর্থ হন দুই দলের ফুটবলাররা। অবশেষে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

টাইব্রেকারে ইতালির প্রথমটি গোল। শট নেন ডোমেনিকো বেরারদি। ১-০। ইংল্যান্ডের প্রথম শট নেন অধিনায়ক হ্যারি কেইন, গোল। ১-১। ইতালির দ্বিতীয় শট নেন আন্দ্রে বেলোত্তি। ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ১-১। ইংল্যান্ডের দ্বিতীয় শট, হ্যারি মাগুইরে। ১-২। ইতালির তৃতীয় শট নেন লিওনার্দো বনুচ্চি। গোল। ২-২।

ইংল্যান্ডের তৃতীয় শট নেন মার্কাস রাশফোর্ড। কিন্তু বলটি তিনি মেরে দেন বাম পাশের পোস্টে। গোল হলো না। ২-২। ইতালির চতুর্থ শট নেন ফেডেরিকো বার্নার্ডেশি গোল। ৩-২। ইংল্যান্ডের চতুর্থ শট নেন জ্যাডন সানচো। ঠেকিয়ে দেন গোলরক্ষ ডোনারুমা। ৩-২।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories