বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ উইন্ডিজের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮০ বার

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ উপলক্ষে সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।
পূর্ণাঙ্গ এই সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুই টেস্টের জন্য দুটি আলাদা ভেন্যু হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ খেলা হবে একই ভেন্যুতে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম খেলবে টেস্ট সংস্করণে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৮ ডিসেম্বর। পরের দুইটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। আরেক দিকে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ১৫ ডিসেম্বর। পরের দুইটি ম্যাচ ১৭ ও ১৯ ডিসেম্বর।
এক নজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
প্রথম টেস্ট: ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট: ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা
প্রথম ওয়ানডে: ৮ ডিসেম্বর, সেন্ট কিটস
দ্বিতীয় ওয়ানডে: ১০ ডিসেম্বর, সেন্ট কিটস
তৃতীয় ওয়ানডে: ১২ ডিসেম্বর, সেন্ট কিটস
প্রথম টি-টোয়েন্টি: ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট
তৃতীয় টি-টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories